ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুনে দুই সেনা আহত হয়েছেন। তবে এই আগুনে কোনো ‘হামলা বা যুদ্ধজনিত’ কারণে লাগেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (১১ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এই আগুনের সূত্রপাত। তবে এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি।
এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে দাবি করলেও সেটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা জানায়নি মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। কৌশলগত কারণে রণতরিটি অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।
কিছুদিন আগে এটির টয়লেট ব্যবস্থা অকেজো হওয়ার খবর জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। খবরে বলা হয়েছিল, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ৬৫০টি টয়লেটের বর্জ্য অপসারণে ব্যবহৃত ভ্যাকুয়াম সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৩ ঘণ্টা আগে
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৫ ঘণ্টা আগে