যাদের ঘর ভেসে গেছে, তাদের ঘর দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ দুর্দিনে সরকার ও আমরা আপনাদের পাশে আছে। আলেম সমাজও আপনাদের পাশে আছে। আপনাদের যাদের ঘর এ বন্যায় ভেসে গেছে, তাদেরকে ঘর করে দেওয়া হবে। আপনাদের সহযোগিতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে। বন্যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার ওপর থাকেন। তাদেরকে ছোটখাটো বাড়ি করে দেবে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর জেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে বন্যায় দুর্গতদের সাহায্যে আলেম সমাজ ঝাঁপিয়ে পড়েছে। তারা মাঠে ময়দানে গিয়ে সাহায্য করছেন। ফেনী মুহুরি নদীর দিকে বেসরকারি উদ্যোগে এক কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি করা হচ্ছে। সরকারি উদ্যোগেও কাজ চলছে। ইনশাআল্লাহ, আমরা এ বিপদ থেকে উদ্ধার হতে পারবো। আমরা আল্লাহর সাহায্য কামনা করি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া জিরির মুহতামিম মাওলানা খোবাইন বিন তৈয়ব, লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

আয়োজকরা জানান, আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় দুর্গত ৫০০ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে দুই শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত লাশ ও ভাঙা মোটরসাইকেল রাস্

২ ঘণ্টা আগে

এসএসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন নম্বর ১৬১৪০

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

১২ ঘণ্টা আগে

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন— ইউএনওদের উদ্দেশে প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’

১২ ঘণ্টা আগে

জ্বালানি তেল আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশের জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে