সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পরীক্ষকের, শোকাহত বিএসটিআই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) শেখ মিশা খাতুন (২৫)। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে খাদে পড়ে সংঘটিত এ দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মিশা খাতুনের মৃত্যুতে বিএসটিআই পরিবার গভীর শোক জানিয়েছে। বিএসটিআই এক বার্তায় বলেছে, এ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি মেধাবী ও সম্ভাবনাময় তরুণ জীবনের স্বপ্নযাত্রা অকালে থেমে গেল।

শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক শোকবার্তায় বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মহাপরিচালক (সচিব) শেখ মিশার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ মিশা খাতুন ২০২৫ সালে বিএসটিআইতে পরীক্ষক হিসেবে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের পড়ালেখা শেষে বিএসটিআইতে যোগ দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫০ দিন পর স্থায়ী চেয়ারম্যান পেল বিপিসি

ড. মো. রফিকুল ইসলাম বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

১ ঘণ্টা আগে

আগস্টে সড়কে নিহত ৪৮১, প্রাণহানি বেড়েছে ১৫%

দুর্ঘটনার মধ্যে ১৬৩টি জাতীয় মহাসড়কে, ২১৭টি আঞ্চলিক সড়কে, ৬২টি গ্রামীণ সড়কে এবং ৭১টি শহরের সড়কে ঘটেছে। এর মধ্যে ১২৬টি মুখোমুখি সংঘর্ষ, ১৯৫টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৭৮টি যানবাহনের পেছনে আঘাত করে এবং ৮টি অন্যান্য কারণে ঘটেছে।

২ ঘণ্টা আগে

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি দেবে সরকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এ অবদান বিবেচনায় নিয়ে আর্থিক ও সামাজিক নিরাপ

৩ ঘণ্টা আগে

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি— পোস্টার-মিছিল নিষিদ্ধ

এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধানও রাখা হয়েছে।

৩ ঘণ্টা আগে
Advertisement