প্রতিবেদক, রাজনীতি ডটকম

এ বছরের স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকায় বদরুদ্দীন উমরের নাম রেখেছে সরকার। তবে বর্ষীয়ান এই লেখক, গবেষক ও রাজনীতিক জানিয়েছেন, তিনি এই পুরস্কার গ্রহণ করবেন না।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে তাতে এ তথ্য জানিয়েছেন তিনি।
বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি।
তিনি বলেন, এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এ জন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিবৃতির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে জাতীয় জীবনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আট ব্যক্তিকে সরকার এই পুরস্কারের জন্য মনোনীত করেছে বলে খবর এসেছে। তাতে বদরুদ্দীন উমরের নাম রয়েছে।
এ বছরের স্বাধীনতা পুরস্কারের তালিকায় থাকা অন্যরা হলেন— মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, পপ সম্রাট আজম খান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ, কবি আল মাহমুদ ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। বদরুদ্দীন উমর ছাড়া তালিকার বাকি সবাই মরণোত্তর পুরস্কার পাবেন।

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
৭ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৮ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে