খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ২৮
ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ প্রেক্ষাপটে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানানো হয়েছে বার্তায়। বলা হয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেন তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় হবে উল্লেখ করে বার্তায় জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সবার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি ইরানের

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের তেলবাহী ছয়টি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান সরকার। বুধবার (০১ এপ্রিল) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান।

২ ঘণ্টা আগে

ইহুদিবিরোধী মন্তব্যের অভিযোগ: আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

প্রতিবেদন অনুযায়ী, ড. আজহারীর পূর্ববর্তী বিভিন্ন বক্তব্যে উসকানিমূলক উপাদান থাকায় এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্বেগের মুখে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর ঘোষণা সেতুমন্ত্রীর

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে। কারণ এটি সরকারের অগ্রাধিকার দেওয়া একটি প্রকল্প।

৪ ঘণ্টা আগে

এপ্রিলেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ: পিএসসি

৬ ঘণ্টা আগে