প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। সোমবার (৯ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এ সমর্থনের কথা জানান।
বৈঠকে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিমন্ত্রী হিসেবে তার সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। দুই দেশের সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক সম্প্রীতি এবং ঐতিহাসিক ও সভ্যতাগত বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষই সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্ব দেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধিকে স্বাগত জানান এবং এ ধরনের বিনিয়োগকে আরও সহজতর করার জন্য সরকারের প্রস্তুতির কথা জানান। পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি তুলে ধরে সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি তুরস্কের সমর্থন কামনা করেন। এর জবাবে রাষ্ট্রদূত রামিস সেন জানান, তুরস্ক বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেবে।
বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক ও শিক্ষাগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে তুর্কি সংস্কৃতির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ তুর্কি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
এর জবাবে তুরস্কের রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনূস এমরে ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিদ্যমান প্রস্তাবের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে শুরু করা যেতে পারে, যা পরবর্তীতে ধীরে ধীরে বৃহত্তর সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্প্রসারিত করা সম্ভব।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
৮ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৮ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৮ ঘণ্টা আগে