সরকারি কর্মকর্তাদের জনসম্পৃক্ত হওয়ার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি কর্মকর্তাদের জনসম্পৃক্ত হওয়ার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমলারা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন।

আমরা মনে করি, তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন। সেই সেবাটা যেন জনগণকে তারা দেন। প্রভুত্বমূলক জায়গায় না থেকে জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে। তথ্যের ঘাটতি এবং প্রয়োজনে কর্মকর্তাদের যে পাওয়া যায় না- এ বিষয় নিয়ে আমরা কাজ করব। তারা যেন জনগনের পাশে থেকে কাঙ্ক্ষিত সেবাটা দেন। কেউ যেন বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাকে পাওয়া যায় না। আমরা কর্মকর্তাদের আরও বেশি জনসম্পৃক্ত হতে বলেছি।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসিফ বলেন, শিক্ষার্থী ও যুবকরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলায় ফিরতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দেশের যেসব স্টেডিয়াম সংস্কার করা প্রয়োজন, সেগুলো সংস্কার করে ব্যবহারযোগ্য করা হবে।

উপদেষ্টা বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে, যেগুলোতে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহারযোগ্য করা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। যাতে তারা প্রান্তিক পর্যায়ে খেলাধুলা পৌঁছে দেয়। আগের মতো যেন খেলাধুলা চলে, তরুণরা যাতে অংশ নেয়, সেটিও নিশ্চিত করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।

১৪ ঘণ্টা আগে

বিরোধী দলের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

হামের চিকিৎসা ব্যয় মেটাতে ৮৯% পরিবারকে ঋণ নিতে হয়েছে: জরিপ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।

১৫ ঘণ্টা আগে

স্থানীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

১৬ ঘণ্টা আগে