এনবিআরের ৪ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ওই ৪ কর্মকর্তারা হলেন—এনবিআরের তিন সদস্য হোসেন আহমেদ, মো. আলমগীর হোসেন, মো. আবদুর রউফ এবং বরিশাল কর অঞ্চলের কমিশনার শব্বির আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তারা সরকারি চাকরিতে ২৫ বছরের বেশি সময় পূর্ণ করেছেন এবং জনস্বার্থে তাদের অবসর দেওয়া হলো।

জানা গেছে, অবসরে পাঠানো চার কর্মকর্তা সম্প্রতি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত আন্দোলনের সমর্থক ছিলেন।

এর আগে, গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি এনবিআর কর্মকর্তাদের নিয়ে ধর্মঘট করে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটান।

এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ১১ এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে গত ২৮ ও ২৯ জুন দেশব্যাপী ধর্মঘট ও কর্মবিরতিতে যান এনবিআর কর্মকর্তারা। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা দেখা দেয়।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল এনবিআর চেয়ারম্যানের অপসারণ, কর সংস্কার সুপারিশ প্যানেলে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং 'প্রতিশোধমূলক বদলি'র অবসান।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এক অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে। এর পরিবর্তে গঠন করা হয় 'রাজস্ব নীতি বিভাগ' ও 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ'। এ সিদ্ধান্তের পর থেকেই এনবিআরের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

কর্মকর্তাদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সরকার কাস্টমস ও বন্ড কমিশনারেটকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করে এবং কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি দেয়। পরে সরকারের চাপ ও ব্যবসায়ীদের অনুরোধে এনবিআর কর্মকর্তারা ২৯ জুন রাতে কর্মবিরতি প্রত্যাহার করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

৭ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৯ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১১ ঘণ্টা আগে