প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘জুলাই ঐক্যে’র ডাকে আয়োজিত ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পরে আন্দোলনকারীদের চারজনের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে যেতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‘বিতর্কিত ৪৪ জন আমলাকে অপসারণ না করায় জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর এই জোট ‘জুলাই ঐক্যে’র পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে জুলাই ঐক্য। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে পৌঁছালে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।
পরে মিছিলে অংশগ্রহণকারীরা সেখানেই বসে পড়েন। ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমলাতন্ত্রের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ সহ নানা স্লোগান দেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, ‘বিতর্কিত’ এসব আমলাকে অপসারণ করতেই হবে। কেননা তারা ফ্যাসিবাদী ব্যবস্থার পক্ষে এখনো কাজ করে যাচ্ছেন। এই ৪৪ জনকে অপসারণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সচিবালয়সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ-সাবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া সচিবালয়ে একদল আন্দোলনকারী মিছিল নিয়ে গেলে অন্যরাও যেতে চায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, কয়েকজন আন্দোলনকারী ঘটনাস্থলে এখনো আছেন। তবে তাদের চারজনের একটি প্রতিনিধি দল এরই মধ্যে সচিবালয়ে গেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৬৮৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
১২ ঘণ্টা আগে
এর আগে গত বছরের আগস্টে পরীক্ষামূলকভাবে রাজধানীর সাতটি মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। এসব মোড় হলো—হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেট।
১৩ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
১৪ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
১৬ ঘণ্টা আগে