নিবন্ধিত নিউজপোর্টালের সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন, নেতৃত্বে পিন্টু-ইফতেখার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২১: ৪৪
শরিফুজ্জামান পিন্টু (বাঁয়ে) এবং গোলাম ইফতেখার মাহমুদ (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন করা হয়েছে। সংগঠনটির নয় সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।

মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলামের প্রস্তাব এবং উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সমর্থনে নয় সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ৮ জুলাই দেশের শীর্ষস্থানীয় ১১টি নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশকরা বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন না দেওয়াসহ এ খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পাদকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সরকার ও নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে সমন্বিত আলোচনা এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

একই দিন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত প্রকাশক ও সম্পাদকরা সর্বসম্মতিক্রমে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই পৃথক এক বৈঠকে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নেবে। এই প্রক্রিয়া সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব হিসেবে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন প্রদানের কার্যক্রম চালুর লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা এগিয়ে নেওয়া এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনের ক্ষেত্রে অংশীজন হিসেবে সরকারকে সহায়তা করার বিষয়টি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোরামে নতুন সদস্য অন্তর্ভুক্তি, গঠনতন্ত্র প্রণয়ন এবং সেই গঠনতন্ত্রের ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগও নেবে আহ্বায়ক কমিটি।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ।

আহ্বায়ক কমিটি

আহ্বায়ক: শরিফুজ্জামান পিন্টু, সম্পাদক ও প্রকাশক, রাজনীতি ডটকম।

সদস্যসচিব: গোলাম ইফতেখার মাহমুদ, সম্পাদক ও প্রকাশক, ঢাকা স্ট্রিম।

নির্বাহী সদস্য: তৌহিদুল ইসলাম মিন্টু (সম্পাদক, বাংলানিউজ২৪ডটকম), শেখ নজরুল ইসলাম (সম্পাদক, খবর সংযোগ), কে. এম. জিয়াউল হক (সম্পাদক, জাগোনিউজ২৪), উদিসা ইসলাম (নির্বাহী সম্পাদক, বাংলা ট্রিবিউন), হারুন জামিল (নির্বাহী সম্পাদক, ঢাকা মেইল), মো. শাহাদাত হোসেন (সম্পাদক, দেশ সমাচার) এবং তাপস রায় (নির্বাহী সম্পাদক, রাইজিং বিডি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে অনলাইন এডিটরস ফোরামের সদস্য প্রতিষ্ঠানগুলো হলো— জাগোনিউজ২৪ডটকম, ঢাকা পোস্ট, ইউএনবি, বাংলানিউজ২৪ডটকম, সারাবাংলা, খবর সংযোগ, দ্য ডেল্টাগ্রাম, নিউজবাংলা২৪ ডটকম, এনার্জি অ্যান্ড পাওয়ার, নিউজনেক্সট, ডেইলি খবর, ঢাকা মেইল, বাংলা ট্রিবিউন, দেশ সমাচার, রাইজিংবিডি, ঢাকা স্ট্রিম, সোনালী নিউজ, ম্যাজিক বাংলা টিভি এবং রাজনীতি ডটকম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাইক্রোপ্লাস্টিক বিতর্কে তদন্তে নামল বিএসটিআই, পুনরায় পরীক্ষা হবে টুথপেস্ট

ঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর সাম্প্রতিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির তথ্য প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

৭ ঘণ্টা আগে

দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর উৎপাদনে পূর্ণ সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামের উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা দেবে।

৭ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি: সিইসি

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।

৮ ঘণ্টা আগে

জনপ্রিয় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক— যেভাবে বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি

ইক্রোপ্লাস্টিক হলো পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা। এগুলো সাধারণত পলিথিন বা অন্যান্য সিনথেটিক পলিমার দিয়ে তৈরি। টুথপেস্টে এগুলো কেন যোগ করা হয়

৮ ঘণ্টা আগে