প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন। বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রোববার (৮ মার্চ) রাতে অসুস্থ বোধ করায় অধ্যাপক সাখাওয়াতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন তিনি। তার মেয়ে সুমনা শারমীন প্রথম আলোর সহযোগী সম্পাদক।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অধ্যাপক সাখাওয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানাজায় অংশ নিয়ে তাকে শেষ বিদায় জানান। পরিবার জানিয়েছে, জানাজার পর তার মরদেহ নেওয়া হবে নরসিংদীর শিবপুর উপজেলায়। সেখানে নিজ গ্রাম ধানুয়ায় তাকে সমাহিত করা হবে।
অধ্যাপক সাখাওয়াত আলী খানের জন্ম ১৯৪১ সালে নরসিংদীর শিবপুর উপজেলায়। বিভিন্ন জাতীয় দৈনিকে এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি নিজ এলাকায় গেরিলা যোদ্ধাদের সংগঠক ও পরামর্শক হিসেবে কাজ করেন।
স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দেন অধ্যাপক সাখাওয়াত। ১৯৭৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিভাগটির চেয়ারম্যান ছিলেন তিনি। ওই সময়েই সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়।
অধ্যাপক সাখাওয়াত ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অবসরে যান। এরপরও পাঁচ বছর সুপার নিউমারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আমৃত্যু তিনি বিভাগটির ‘অনারারি প্রফেসর’ ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক সাখাওয়াত। সাংবাদিকতা এবং গণমাধ্যম ও গবেষণা ছাড়াও সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সাখাওয়াত আলী খান। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। ঊনসত্তরের গণআন্দোলনে শহিদ আসাদের স্মৃতি রক্ষায় গঠিত আসাদ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।
সাংবাদিকতাও শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে অসামান্য সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছেন অধ্যাপক সাখাওয়াত। গবেষক ও লেখক হিসেবেও সমান খ্যাতিমান তিনি। ১৯৭১ সালে গণহত্যা ও নির্যাতনের ওপর লেখা তার দুটি অনুসন্ধানী প্রতিবেদন হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের অষ্টম খণ্ডে অন্তর্ভুক্ত হয়।

এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।
৩ ঘণ্টা আগে
অভিযোগের বিষয়টি আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করব। দুর্নীতির সঙ্গে কারও সুতা পরিমাণ সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৫ ঘণ্টা আগে
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ জারিকৃত এক অফিস আদেশের আলোকে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। এ সময় তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।
৫ ঘণ্টা আগে