প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এই তথ্য নিশ্চিত করে তার এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
এ সময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।
রাজনীতিতে সক্রিয় হওয়ারে প্রশ্নে তিনি বলেন, আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে জামায়াত নেতা সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির সেখানে উপস্থিত ছিলেন।

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
২০ ঘণ্টা আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২১ ঘণ্টা আগে