প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশে তারা রওনা হবেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এ চিত্র দেখা গেছে।
এ সময় জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুরু করব। রবিবার শিক্ষকদের ওপর পুলিশ হামলা চালিয়েছিল। আজ আমাদের ওপর হামলা করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষকরা জানান, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।
এর আগে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহিদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি থাকবে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ করেন।
৩ ঘণ্টা আগে
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
৩ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের রণক্ষেত্র হয়ে ওঠা হরমুজ প্রণালীতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এই জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন, যাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে