আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৩০ জুন) ডেপুটি প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাইব্যুনাল-২-এ আবু সাঈদ মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। প্রসিকিউশন জানিয়েছে, মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় তাদের আসামি করা হয়েছে। আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

এ মামলায় চার আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সবশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ১৩ জানুয়ারি নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটাব্যবস্থা সংস্কার ঘিরে গত বছরের জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনে ১৬ জুলাই গুলিতে নিহত হন আবু সাঈদ। এরপর এ আন্দোলন আরও গতি পায়। একপর্যায়ে এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৫ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৮ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৮ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৮ ঘণ্টা আগে
Advertisement