নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
লোগো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি জোটের এমপিরা শপথ নেওয়ার পর সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি কৌতূহল ছিল নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে। দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রবীণ ও নবীন নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তারেক রহমান।

এরই মধ্যে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ ছাড়াও তালিকায় আছেন ড. খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, শামা ওবায়েদ, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু, শরীফুল আলম, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ববি হাজ্জাজ, ইশরাক হোসেন, হাবিবুর রশীদ, রাজীব আহসান, আফরোজা খানম রিতা, অনিন্দ্য ইসলাম অমিত ও মীর শাহে আলম।

বিএনপি জোট শরিকদের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নুর মন্ত্রীসভায় ডাক পেয়েছেন বলে জানা গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৭ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৮ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

৯ ঘণ্টা আগে

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৯ ঘণ্টা আগে