প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি ও বিরোধী দল—দুই পক্ষের নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তাই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো এলাকায় উন্নয়ন বৈষম্য রাখা হবে না।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আলোচনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকার প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নারী সংসদ সদস্যদের জন্য আলাদা ভৌগোলিক আসন না থাকলেও রাজনৈতিক ও সাংগঠনিক বাস্তবতায় তাদের কাজের ক্ষেত্র নির্ধারিত থাকে। উন্নয়ন কর্মকাণ্ডে তাদেরও সক্রিয় ভূমিকা রয়েছে এবং সে সুযোগ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, কোনো এলাকার উন্নয়নে সহযোগিতার প্রয়োজন হলে তা সরাসরি জানাতে পারেন সংসদ সদস্যরা। সরকার সেসব বিষয়ে ইতিবাচকভাবে কাজ করবে।
পরে বিরোধী দলের সংসদ সদস্যদের উন্নয়ন সহায়তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি সংসদ পরিচালনা-সংক্রান্ত একটি বৈঠকে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেছিলেন যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিছু সহায়তা বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য পাননি। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, “সরকার বিশ্বাস করে উন্নয়ন সবার জন্য। সরকারি দলের প্রতিনিধি কিংবা বিরোধী দলের প্রতিনিধি—উভয় পক্ষের নির্বাচনী এলাকাই রাষ্ট্রের অংশ। তাই উন্নয়ন কার্যক্রমেও সবাই সমান সহযোগিতা পাবেন।”
সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনার জায়গা সবসময়ই রয়েছে। তবে সেই সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও গঠনমূলক। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনমতের প্রতি সম্মান দেখিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনমূলক পদক্ষেপ নিতেও সরকার প্রস্তুত।
তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করেই সরকার এগিয়ে যেতে চায় এবং সে লক্ষ্যেই সংসদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখার চেষ্টা চলছে।
রাজনীতি/আরআইআর

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১০ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১১ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৪ ঘণ্টা আগে