২৯৮ আসনে ১৯৮১ প্রার্থী, একনজরে কোন আসনে কে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে ১৯৮১ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হয়েছে। সে হিসাবে একেক আসনে প্রার্থীর সংখ্যা গড়ে প্রায় পাঁচজন। আর নারী প্রার্থীর সংখ্যা ৭৬, যা মোট প্রার্থীর ৪ শতাংশেরও কম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন নির্বাচনের প্রার্থীদের এ চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০ আসনেই জাতীয় নির্বাচনের ভোট নেওয়া হবে। এর মধ্যে সীমানা নিয়ে জটিলতার জের ধরে হাইকোর্ট-আপিল বিভাগের বারান্দা ঘুরে আসায় পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য তফসিলে কিছুটা পরিবর্তন এসেছে।

নতুন তফসিল অনুযায়ী এ দুই আসনে ১২ ফেব্রুয়ারি ভোট নেওয়া হলেও মনোনয়নপত্র জমা থেকে শুরু করে প্রার্থিতা প্রত্যাহার পর্যন্ত প্রতিটি ধাপের সময় বাড়ানো হয়েছে। ফলে এ দুই আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এর জন্য অপেক্ষা করতে হবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

এদিকে ২৯৮ আসনে যে ১৯৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে দলীয় প্রার্থী এক হাজার ৭৩২ জন। ৫১টি রাজনৈতিক দল থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন।

দলীয় প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৮৮ জন বিএনপির। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছাড়া জামায়াতে ইসলামীর ২২৪ জন; জাতীয় পার্টির ১৯২ জন; গণঅধিবার পরিষদের ৯০ জন ও এনসিপির ৩২ জন ভোটের মাঠে রয়েছেন।

২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা দেখুন এখানে—

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমিরাতে ভোরের আকাশে চাঁদ, ৩০ রোজা হওয়ার ইঙ্গিত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে, এর ফলে ২৯ রমজানের সন্ধ্যায় নতুন হিজরি মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কমে গেছে। অর্থাৎ রমজান মাস ৩০ দিনেই পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর হবে আগামী শুক্রবার ( ২০ মার্চ)।

৪ ঘণ্টা আগে

ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় তিনি সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

আইন না জানাও একটা অপরাধ: আইজিপি

আইন না জানাও একটা অপরাধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

৮ ঘণ্টা আগে

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

ঈদ উপলক্ষ্যে যাত্রীদের যাতায়াত পরিকল্পনা আগেভাগে নির্ধারণ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমটিসিএল আরও জানিয়েছে, ঈদের পরের দিন থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে।

৯ ঘণ্টা আগে