উপদেষ্টাদের জড়িয়ে সারজিস আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফেসবুক পেজ থেকে সারজিস আলম গণমাধ্যমে কথা বলছেন এমন একটি ছবি যুক্ত করে ‘আমরা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কয়েকজন দালাল উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রচার হচ্ছে।

রিউমর স্ক্যানার বলছে, ‘আমরা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কয়েকজন দালাল উপদেষ্টা’ এমন কোনো মন্তব্য জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম করেননি। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত একটি ফটোকার্ড পোস্টের সূত্র হিসেবে দেওয়া মন্তব্যের ঘরে একটি লিংক পাওয়া যায়।

লিংকটিতে প্রবেশ করে ফটোকার্ডটি ছাড়া দাবির বিষয়ে আর কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

তা ছাড়া ওই দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে৷ তবে, প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়নি।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মতিভাবে নানা তথ্য, মতামত জানিয়ে থাকেন। তবে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

নতুন উপদেষ্টা বিষয়ে সারজিস আলম গত ১৬ নভেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘ফারুকী তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি করার দরকার তা করেছেন।

ফারুকীরা কিভাবে উপদেষ্টা পরিষদে আসেন। এমন কঠিন সময়ে নীরব থাকা ও গা-বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।’ তবে সেখানে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে তাকে কিছু বলতে দেখা যায়নি।

এ ছাড়া গত ২৬ ডিসেম্বরে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হতে বলেছেন সারজিস আলম। তবে ওই পোস্টেও ইলিয়াস হোসেনের কোনো উল্লেখ নেই। সুতরাং ‘আমরা ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কয়েকজন দালাল উপদেষ্টা’ শীর্ষক মন্তব্য সারজিস আলম করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে তা মিথ্যা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৫ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৬ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৬ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৭ ঘণ্টা আগে