চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯: ৫৮

ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারাতে না পারায় দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আলবিসেলেস্তেদের। সুখবর শোনার পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির দল। ম্যাচে ব্রাজিলকে বড় ব্যবধানে হারিয়ে ‘সুখবর’ উদ্‌যাপন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বুয়েনস এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের জয় খরা কাটানোর যে প্রত্যাশা নিয়ে আর্জেন্টিনা সফরে যায় ব্রাজিল। ম্যাচের আগে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর হুঙ্কারও দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। কিন্তু হুঙ্কার সেই পর্যন্তই।

উল্টো চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে, ১২ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন এনজো ফার্নান্দেজ। দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা ব্রাজিল ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্যবধান কমায়। ম্যাথিয়ুস কুনহার গোলে ম্যাচে ফেরার আভাস দিলেও ৩৭ মিনিটে লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান ৩-১ করে নেয়।

এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। গোল পেতে মরিয়া ব্রাজিল বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। কিন্তু তাতেও খেলার খুব আহামরি পরিবর্তন হয়নি। রাফিনিয়া চেষ্টা করেছেন। কিন্তু জালের দেখা পাননি।

উল্টো আর্জেন্টিনার ফরোয়ার্ডদের সামনে ব্রাজিলের রক্ষণভাগকে দেখা যায় দিকহারা। ৭১ মিনিটে তালিয়াফিকোর ক্রস বেশ কঠিন কোণ থেকে নেওয়া শটে গোল করেন আলমাদার বদলি নামা জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত আর কোনো দলই বল জালে না জড়ালে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আর সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিনরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মব ভায়োলেন্স বলে কোনো কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনো জনপ্রতিনিধি অশুভ আচরণ তাহলে ফলাও করে প্রচার করুন সোজা হয়ে যাবে। কোনো প্রার্থী অশোভন আচরণ করলে, তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই কোণঠাসা হয়ে যাবে। বেশি করলে পাশে জেলখানা দেখিয়ে বলেন সেখানে চলে যাবে।’

৮ ঘণ্টা আগে

১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি মাছউদ

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এ আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।

১১ ঘণ্টা আগে

নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

১২ ঘণ্টা আগে

নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের ‘ভাতা’ নিয়ে ইসির সতর্কবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের ভাতা দেওয়ার বিষয়ে ফোন করে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে তারা।

১৩ ঘণ্টা আগে