প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে পরিবেশ সংরক্ষণের বার্তায় রূপ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব আয়োজন ‘গোল ফর গুড’। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক পরিবেশ সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
যুব নেতৃত্বাধীন বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আইইডির সিনিয়র কো-অর্ডিনেটর জ্যোতি চট্টোপাধ্যায়। ক্লাইমেট কালচার মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা আজমীর তারেক চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজকরা জানান, এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচে ৩০৮টি গোল হয়েছে। সেই ৩০৮ গোলকে প্রতীকীভাবে স্মরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন নিরাপত্তার অঙ্গীকার হিসেবে কর্মসূচিতে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল একটি বিশেষ ‘গোল বার’। সেখানে অংশগ্রহণকারীরা শট নিয়ে গোল করার সুযোগ পান। গোল করতে পারলেই তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। একই সঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারী চারাটি রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।
খেলাধুলার আনন্দকে পরিবেশ সংরক্ষণের বাস্তব উদ্যোগের সঙ্গে যুক্ত করার এই ব্যতিক্রমী ধারণা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপের ট্রফি যে দেশের হাতেই উঠুক না কেন, বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশ সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। তাই ‘গোল ফর গুড’ শুধু প্রতীকী কোনো আয়োজন নয়; এটি পরিবেশ রক্ষায় নাগরিকদের ব্যক্তিগত দায়বদ্ধতা গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন।
কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই বলেন, একটি গোলের মাধ্যমে একটি গাছের দায়িত্ব নেওয়ার এই উদ্যোগ খেলাধুলা, পরিবেশ এবং নাগরিক দায়িত্ববোধকে একই সুতোয় গেঁথেছে। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন। তাদের বিশ্বাস, ছোট ছোট নাগরিক উদ্যোগই জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
এ কর্মসূচির যৌথ আয়োজক ছিল ইউথ ফর নাউ, টিনস সেভার বাংলাদেশ, ইরেজার, ফিল্টার বাংলাদেশ, ইউথ ফর আপলিফট, ক্লাইমেট কালচার মিডিয়া সেন্টার, জনউদ্যোগ, ইকোভ্যান্স এবং অঞ্জনা নারী উন্নয়ন সংস্থা।

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর ১৫, আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পূর্বঘোষিত প্রেসক্লাব অভিমুখে শোভাযাত্রা, কর্মচারী সমাবেশ এবং আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পরিবর্তন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে র্যাবের আলোচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহনের তুলনায় অপ্রতুল সড়ক, একই সড়কে যান্ত্রিক-অযান্ত্রিক, স্বল্প ও দ্রুত গতির যানবাহনের চলাচল, ফুটপাত হকারের দখলে থাকা, ফুটওভার ব্রিজ যথাস্থানে নির্মাণ না হওয়া ও ব্যবহার উপযোগী না থাকা এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতার কারণে অতিমাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্
৭ ঘণ্টা আগে