পুরো রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ০৫
হাইকোর্ট। ফাইল ছবি

রমজান মাস জুড়ে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া একটি আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। পাশাপাশি আদেশের প্রত্যয়িত অনুলিপি পাওয়ার পর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এ আদালতে ‘লিভ টু আপিল’ আবেদন দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

পরে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ গণমাধ্যমকে বলেন, চেম্বার বিচারপতির এ আদেশের পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রমজানের প্রথম ১৮ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে।

সোমবার আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল নিজেই রিটের পক্ষে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অংশ নেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডলের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারকে রমজান মাস জুড়ে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।

আদেশে কেবল এ সময়ে পাবলিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা ছিল হাইকোর্টের। রমজানের প্রথম ১৮ দিন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেন আদালত।

রিট আবেদনে বলা হয়, চলতি বছরের পবিত্র রমজান মাসে বিদ্যালয় ও মাদরাসা খোলা রাখার বিষয়ে গত ২৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন দিয়েছে। একটি প্রজ্ঞাপনে সারা দেশের সব মাদরাসা রমজান মাসে বন্ধ থাকবে বলা হলেও অন্য প্রজ্ঞাপনে সব মাধ্যমিক বিদ্যালয় ১৮ রমজান পর্যন্ত খোলা রাখতে বলা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডল দুই প্রজ্ঞাপনের দুই ধরনের নির্দেশনাকে বৈষম্যমূলক ও অবৈধ বলে রিট আবেদনে উল্লেখ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৪ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৫ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৫ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৫ ঘণ্টা আগে
Advertisement