বোল্টের রেকর্ডে থাবা, ১০০ মিটার স্প্রিন্টে ২ রোবটের বাজিমাত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৪: ১৩
স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের (বাঁয়ে) গড়া ১০০ মিটারের বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের দুই মানবাকৃতি রোবট (ডানে)। ছবি: সংগৃহীত

বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসে ১০০ মিটার দৌড়ে নতুন চমক দেখিয়েছে চীনের তৈরি দুটি মানবাকৃতির রোবট। শনিবার বাছাইপর্বে ‘তিয়াংগং আলট্রা’ ৯ দশমিক ৩৯ সেকেন্ডে এবং ‘লাইটনিং’ ৯ দশমিক ৪৭ সেকেন্ডে দৌড় শেষ করেছে। দুটির সময়ই জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের ৯ দশমিক ৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডের চেয়ে কম।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনেই এই ফলাফল আসে। দৌড়ের শুরুতে পিছিয়ে ছিল তিয়াংগং আলট্রা। তবে শেষ দিকে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি ‘লাইটনিং’ রোবটকে পেছনে ফেলে প্রথম হয় এটি।

এর আগে ২০০৯ সালে জার্মানির বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন বোল্ট। সেই রেকর্ড এখনো কোনো মানব অ্যাথলেট ভাঙতে পারেননি। তবে বেইজিংয়ের এই প্রতিযোগিতায় দুই রোবটই সেই সময়ের চেয়ে দ্রুত দৌড়েছে।

অবশ্য দৌড়ের শেষটা ছিল বেশ নাটকীয়। বোল্টের মতো কোনো শারীরিক কৌশল বা উদযাপন দেখানোর সুযোগ পায়নি রোবট দুটি। দৌড় শেষে গতি থামাতে রাখা মোটা ম্যাটের ওপর সোজা গিয়ে আছড়ে পড়ে তারা। তিয়াংগং আলট্রা দৌড় শেষে নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-ওদিক হেলে পড়ে এবং পাশের সীমানার দিকে চলে যায়। এতে দর্শকদেরও সরে যেতে হয়। অন্যদিকে লাইটনিং মাটিতে পড়ে যাওয়ার পর সেটিকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।

তবে এই ফলাফল গত বছরের প্রথম আসরের তুলনায় রোবটগুলোর সক্ষমতার বড় উন্নতি দেখিয়েছে। গত বছর তিয়াংগং আলট্রা ১০০ মিটার দৌড়ে ২১ দশমিক ৫০ সেকেন্ডে জয় পেয়েছিল। একই রোবট গত বছর বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনেও জয় পেয়েছিল।

শনিবারের আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, প্রস্তুতিমূলক পরীক্ষায় লাইটনিং ১০০ মিটার দৌড়েছে ৯ দশমিক ৩২ সেকেন্ডে। ওই দৌড়ে রোবটটির সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ৫ মিটার।

চলতি বছরের হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথনেও জয় পেয়েছে লাইটনিং। ২১ দশমিক ১ কিলোমিটারের ওই দৌড় শেষ করতে রোবটটি সময় নেয় ৫০ মিনিট ২৬ সেকেন্ড। এই গতি মানুষের এলিট পর্যায়ের বিশ্ব রেকর্ডের গতির চেয়েও বেশি।

হাফ-ম্যারাথনের সময় লাইটনিংয়ের উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। পরে গেমসের আগে রোবটটির গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটার করেন বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।

কৌশলগত শিল্প হিসেবে হিউম্যানয়েড রোবটকে গুরুত্ব দিচ্ছে চীন

হিউম্যানয়েড রোবটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উদীয়মান শিল্প হিসেবে এগিয়ে নিচ্ছে চীন। দেশটির নীতিনির্ধারক ও বিভিন্ন কোম্পানি মনে করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং হার্ডওয়্যার প্রযুক্তির অগ্রগতি উৎপাদন, পণ্য পরিবহন ও ভোক্তা পর্যায়ের বিভিন্ন কাজে হিউম্যানয়েড রোবটের ব্যবহার দ্রুত বাড়াতে পারে।

এই খাত নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহও সাম্প্রতিক সময়ে স্পষ্ট হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে চীনের সবচেয়ে পরিচিত হিউম্যানয়েড রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রির শেয়ার সাংহাই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর প্রথম দিনেই পাঁচ গুণের বেশি বেড়ে যায়। বুধবারের ওই লেনদেনে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৫০ বিলিয়ন ডলারে পৌঁছায়।

চলতি বছরের হিউম্যানয়েড রোবট গেমসে ১৬টি দেশ ও ছয়টি মহাদেশের ৬৬৬টি দলের মোট ২ হাজার ৫৬টি রোবট অংশ নিচ্ছে। গত বছর প্রথমবারের আয়োজনে অংশ নিয়েছিল ২৮০টি দল। অর্থাৎ এক বছরের ব্যবধানেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে অনুষ্ঠিত হচ্ছে এবারের গেমস। প্রতিযোগিতা চলবে বুধবার পর্যন্ত। এবারের আসরে মোট ৫১টি ইভেন্ট রাখা হয়েছে। এর মধ্যে ১০০ মিটার দৌড়ের পাশাপাশি ফুটবল, নাচ এবং শিল্পকারখানার বিভিন্ন কাজের সক্ষমতা যাচাইয়ের প্রতিযোগিতাও রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘খণ্ডিত সংস্কারে’র অংশ হবে না বিরোধী দল, নতুন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট

১৯ ঘণ্টা আগে

চিকিৎসাবিজ্ঞানে ইতিহাস— এআইয়ের সহায়তায় প্রথমবার মস্তিষ্কের টিউমার অপসারণ

এরপর মস্তিষ্কের ভেতরের গুরুত্বপূর্ণ কাঠামো— বিশেষ করে স্নায়ু, রক্তনালি ও অন্যান্য সূক্ষ্ম টিস্যু চিহ্নিত করে সেগুলোকে রঙের মাধ্যমে আলাদা করে দেখাচ্ছিল। ফলে কোন জায়গায় অস্ত্রোপচারের যন্ত্র নেওয়া নিরাপদ এবং কোন জায়গা এড়িয়ে চলতে হবে, তা সার্জনদের আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করছিল এআই।

২০ ঘণ্টা আগে

বাসসের নতুন এমডি কাদের গনি, বাদ পড়লেন সবুজ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

১ দিন আগে

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, আশাবাদ সিইসির

আগামী সেপ্টেম্বরের মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই মাঠপর্যায়ে কার

১ দিন আগে