সরকার টিকে আছে জনগণের সমর্থন-সহযোগিতায়: আসিফ মাহমুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে উপদেষ্টা লেখেন, এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা। আওয়ামী পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা। কোনোটাকেই এই সরকার এখন পর্যন্ত প্রশ্রয় দেয়নি। ফলে ভেতর-বাইর থেকে অসহযোগিতা তো আছেই।

তিনি আরও লেখেন, সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধব কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

'শ্রাবণের মেঘগুলো' গানে শিক্ষকের ভিডিও: প্রতিমন্ত্রীর মন্তব্যের পর ইউটার্ন

ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ওই একই গান ব্যবহার করে নিজেদের প্রোফাইলে ভিডিও পোস্ট করা শুরু করেন মিজ পালের প্রতি সমর্থনের অংশ হিসেবে।

২ ঘণ্টা আগে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

৩ ঘণ্টা আগে

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন করতে প্রস্তুত ইসি

নির্বাচন কমিশন সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

৩ ঘণ্টা আগে