আমার জীবনের লাস্ট ইনিংস: মাহমুদুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই। আগামী ২২ ডিসেম্বর আসছে দৈনিক আমার দেশ পত্রিকা। শুক্রবার (২০ ডিসেম্বর) এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই মিডিয়াতে একটা ইসলামোফাবিয়া আছে। আমরা এই ইসলামোফোবিয়া মোকাবিলা করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই।’

আমার দেশ সম্পাদক বলেন, আওয়ামী লীগের গুণগান গাওয়ার কারণে পত্রিকার ওপর পাঠকের আস্থা কমে গেছে। পাঠকও কমে গেছে। যতই অনলাইনের যুগ হোক, ছাপা পত্রিকার আলাদা একটা গুরুত্ব আছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করব। কোনো দলের সঙ্গে আমাদের সঙ্গ নাই। যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রয়োজনে আঙুল বাঁকা করতেও হবে, বললেন তথ্যমন্ত্রী

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।

১০ ঘণ্টা আগে

ইউনূস সরকারের ৩ ‘ব্যর্থতা’ তুলে ধরলেন হোসেন জিল্লুর রহমান

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

১১ ঘণ্টা আগে

ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

১১ ঘণ্টা আগে

হ্যাকিং তদন্তে ওপেনএআইয়ের আরও এআই এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত

প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

১১ ঘণ্টা আগে