২১ সেপ্টেম্বর অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে অভিভাষণ দেবেন। অনুষ্ঠানে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন।

এদিকে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একটি স্মারক জারি করেছে আইন মন্ত্রণালয়।

ওই স্মারকে বলা হয়, প্রধান বিচারপতি আগামী শনিবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট মূল ভবনের ইনার গার্ডেনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন। অনুষ্ঠানে সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে (একজন ম্যাজিস্ট্রেকে দায়িত্ব দিয়ে কর্মস্থলে অবস্থানের নির্দেশনা দিয়ে) যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এসময় সেখানকার বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া। তবে দলের অন্য চোরাকারবারিরা পালি

৩ ঘণ্টা আগে

দক্ষিণ সুদান ও আবেইতে গেলেন সেনাপ্রধান

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন।

৩ ঘণ্টা আগে

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত লাশ ও ভাঙা মোটরসাইকেল রাস্

৩ ঘণ্টা আগে

এসএসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন নম্বর ১৬১৪০

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

১৩ ঘণ্টা আগে