প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়মুক্তি (ইনডেমনিটি) রয়েছে। তাই দায়িত্ব পালনকালীন ফৌজদারি কিংবা অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সংবিধান ও আইন মেনেই দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়েও তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।
তিনি বলেন, কেউ তার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিতে পারেন, সমালোচনাও করতে পারেন। কিন্তু সরকার সেসব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার মতো কিছু মনে করছে না।
রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াই আইন ও সংবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, তিনি সেগুলোও পাবেন।
বিরোধী দল ও এনসিপির পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ তোলার অধিকার সবার আছে। তবে সরকারের কাছে এমন কোনো তথ্য নেই, যা আমলে নেওয়ার মতো।
লন্ডনে চিকিৎসার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ সম্পর্কেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি শুধু সংবাদমাধ্যমে দেখেছেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই। তার ভাষায়, “এখনকার প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে লন্ডনে যাওয়ার প্রয়োজন হয় না। চাইলে এখান থেকেই কথা বলা সম্ভব।”
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, যদি সে সময় কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে তা সে সময়ের আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিবেচিত হবে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
৮ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
৮ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১১ ঘণ্টা আগে