ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক, গেজেট প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ বছর আগে ইশরাক এই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে পরাজিত হয়েছিলেন।

নির্বাচন কমিশন রোববার (২৭ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়রের এই গেজেট জারি করেছে। ইসি সূত্র বলছে, আদালতের নির্দেশনার ভিত্তিতেই এই গেজেট তারা জারি করেছে।

এই গেজেট জারির ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে ইশরাকের সামনে আর কোনো বাধা নেই। তবে ইশরাক জানিয়েছেন, গেজেট হলে দলীয় ফোরামে আলোচনা করে শপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কি না, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিইসি অন্যান্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে এক সভা করেন। ওই সভাতেই ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট জারির সিদ্ধান্ত হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দক্ষিণের নির্বাচনে ইশরাককে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস। নির্বাচনে ফজলে নূর পেয়েছিলেন চার লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। ইশরাক পেয়েছিলেন দুই লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। ৫ আগস্টের পর অন্য সব স্থানীয় সরকার প্রতিনিধির মতো তাপসকেও অপসারণ করা হয়।

ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করেন ইশরাক। মামলার শুনানি নিয়ে নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি? কী হবে পরবর্তী প্রক্রিয়া?

সংবিধান অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকার বরাবরই পদত্যাগপত্র দিতে হয় এবং রাষ্ট্রপতির পদত্যাগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করতে হয় সেই স্পিকারকেই, এ অবস্থায় চিকিৎসা-সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজ উদ্দিনের তড়িঘড়ি করে দেশে ফেরার খবরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।

১১ ঘণ্টা আগে

সফর সংক্ষিপ্ত করে ফিরছেন স্পিকার, আরও জোরালো রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এ ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত স্পিকারকেই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বও পালন করতে হয়। ফলে স্পিকারের তড়িঘড়ি করে দেশে ফেরার সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগ দুই-একদিনের মধ্যে, দায়িত্বে আসতে পারেন স্পিকার

নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।

১৮ ঘণ্টা আগে