প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় ১৬ ঘণ্টা পর অবশেষে সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর বুধবার (২৬ নভেম্বর) সকালে খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানান, সকাল সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এরআগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে লাগা এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পরও বস্তির প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গতকাল বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পান তারা। এরপর পর্যায়ক্রমে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানাতে পারেননি তিনি।
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।

বিইআরসি জানায়, সৌদি আরমাকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজি’র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।
১৭ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972 ) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করিলেন।
১৭ ঘণ্টা আগে
৩ উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি
১৭ ঘণ্টা আগে
তিনি জানান, মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে