প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের শিল্প-সংস্কৃতি এবং গণতান্ত্রিক সংস্কৃতিচর্চার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে দেশের বর্তমান সাহিত্য, সংস্কৃতি এবং সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিনিধিদলে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমান দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে গুণীজনদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং একটি সুস্থ ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে কবি ও সাহিত্যিকদের এই প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। আলোচনা শেষে প্রতিনিধিদলের সদস্যরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছ
১৫ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার (২৪ মার্চ) জেট ফুয়েলের দাম বাড়ানো নিয়ে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে
যদিও সামগ্রিকভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে, তবে লঘুচাপের প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
১৭ ঘণ্টা আগে
পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান।
১৮ ঘণ্টা আগে