ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন

বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি-সংলাপে গুরুত্ব দেওয়ার আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২৩: ০৪
গত শনিবার (৩ জানুয়ারি) এক সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সাথে দেশ দুটির মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।’

একই সঙ্গে বিবৃতিতে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) এক সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এটিকে ‘আইন প্রয়োগকারী সংস্থার অভিযান’ হিসেবে বর্ণনা করে এবং মাদুরোর বিরুদ্ধে ‘নার্কো-সন্ত্রাসবাদ’-এর অভিযোগ তোলে।

তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ক্ষমতা থেকে তাকে সরিয়ে দিতেই এসব অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

মাদুরো ও তার স্ত্রী বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিন বন্দিশিবিরে রয়েছেন। মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কাছে ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি: বিডা চেয়ারম্যান

সরকারি সংস্থাগুলোতে জবাবদিহিমূলক কালচার আনা জরুরি উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে আমাদের ১৮০ দিনের প্ল্যান শেয়ার করেছি।’

১৪ ঘণ্টা আগে

আমিরাতে ভোরের আকাশে চাঁদ, ৩০ রোজা হওয়ার ইঙ্গিত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে, এর ফলে ২৯ রমজানের সন্ধ্যায় নতুন হিজরি মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কমে গেছে। অর্থাৎ রমজান মাস ৩০ দিনেই পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর হবে আগামী শুক্রবার ( ২০ মার্চ)।

১৪ ঘণ্টা আগে

ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় তিনি সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

১৭ ঘণ্টা আগে

আইন না জানাও একটা অপরাধ: আইজিপি

আইন না জানাও একটা অপরাধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

১৮ ঘণ্টা আগে