প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ শিগগিরই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ডিপিই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) গত ৯ জানুয়ারি ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন আবেদনকারী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।

অধিদপ্তর জানিয়েছে, জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সহায়তায় পরীক্ষা কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অসদুপায় অবলম্বন ও ডিভাইস ব্যবহারের অপরাধে ২ শতাধিক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও মামলার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অনিয়ম বা প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ১১ জানুয়ারি প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে একটি স্মারকলিপি দাখিলের প্রেক্ষাপটে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করা হয়। উত্থাপিত অভিযোগের ব্যাপারে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কোনো সত্যতা পাওয়া যায়নি।

মহাপরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো জেলা থেকেই অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় এখন দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে