প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওয়ানা দেন।
এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড।
সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। ড. মুহাম্মদ ইউনূসের এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।
এদিকে সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। তারা জানান, দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা ও দেশপ্রেমের প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন, তাঁকে সম্মাননা দেবেন। বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে ড. ইউনূসের কাছে। তারা আশা করেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে।
এছাড়া এই সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে বিভিন্ন সূত্রে আভাস পাওয়া যাচ্ছে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৫ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৯ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
২১ ঘণ্টা আগে