প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় রাজধানীর শাহবাগে রাজপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সহস্রাধিক প্রার্থী।
আজ রোববার সকাল ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে কয়েক হাজার নিয়োগপ্রত্যাশী জড়ো হয়ে ‘নিয়োগপত্র হাতে চাই’ দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা জানান, প্রায় ১১ লাখ প্রার্থীর সঙ্গে লড়াই করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের সব প্রক্রিয়া সম্পন্ন করলেও গত আড়াই মাস ধরে তাদের নিয়োগ কার্যক্রম ঝুলে আছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। নিজেদের শিক্ষক দাবি করে তারা স্লোগান দেন ‘তুমি কে? আমি কে? শিক্ষক, শিক্ষক’ এবং ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই।’ এতে কিছুক্ষণ পরপর শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে।
রোববার বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে হাজারের বেশি সুপারিশপ্রাপ্ত প্রার্থী অবস্থান নেন। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে থাকে।
আন্দোলনের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। প্রয়োজনে সেখানেই খাওয়া-দাওয়া ও রাতযাপনের প্রস্তুতিও রয়েছে বলে জানান তারা।
সুমি নামে এক নিয়োগপ্রত্যাশী বলেন, ‘প্রায় ১১ লাখ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতা করে তারা ১৪ হাজারের কিছু বেশি পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। কিন্তু এখনো নিয়োগপত্র না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন।’ তিনি দাবি করেন, আজকের মধ্যেই নিয়োগপত্র দিতে হবে, অন্যথায় আরও বড় আন্দোলনের ডাক দেয়া হবে।
প্রার্থীরা জানান, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার সনদ, ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেয়া হলেও আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র দেয়া হয়নি।
তাদের অভিযোগ, নিয়োগের আশায় অনেকেই আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।
এর আগে, গত ২৩ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন সুপারিশপ্রাপ্তরা। পরে ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত জানান তারা।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে