আমাদের নবজন্ম হলো: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৯: ২২
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আজ আমাদের নবজন্ম হলো।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তার সঙ্গে সনদে সই করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও।

প্রধান উপদেষ্টা বলেন, প্রথমে এই মহান দিবসটি আমাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে শোকর গুজার করছি। তার রহমতে আজ আমরা এটা সফল করতে পারলাম। তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম। যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম তখন বৃষ্টির কোনো লক্ষণ ছিলো না। আমাদের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল। আজও আল্লাহর মেহেরবানি। ঠিকই তিনি আমাদের ওপর রহমত বর্ষণ করেছেন।

তিনি বলেন, আমরা বর্বরতার সমাজে ছিলাম। সেখান থেকে আমরা সভ্যযুগে প্রবেশ করলাম। আমাদের ভবিষ্যত অত্যন্ত চমৎকার। শুধু আমাদের সমাজকে গঠন করতে হবে। আমরা যদি একমত হই, অন্যসব কাজেও যদি একমত হই, তাহলে আমাদের দেশ অনন্য দেশে পরিণত হবে। বঙ্গোপসাগর আমাদের, এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ। আমরা আমাদের এই অংশকে পূর্ণ ব্যবহার করতে চাই। তার জন্যই আজ আমরা জুলাই সনদে স্বাক্ষর করব।

সঠিক রাস্তায় এগিয়ে নিতে পারলে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য যে পথ লাগবে এই জুলাই সনদই সেই পথ দেখাবে। কক্সবাজার, মাতারবাড়িসহ সব এলাকা যদি আমরা বন্দর হিসেবে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘এই জুলাই সনদের তর্ক বিতর্কের মধ্য দিয়েও কীভাবে সফল হয়েছে তার নতুন প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে থাকবে। তারা দেখবে এবং শিখবে আমরা এক হতে পারি।’

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজ যে ঐক্যের সুর এখানে বাজিয়েছি, সেই ঐক্যের সুর দিয়ে আমরা ফেব্রুয়ারির নির্বাচনে যাব। নির্বাচন কীভাবে উৎসবমুখর পরিবেশে করা যাবে তার জন্য আবার আপনারা বসুন, আলোচনা করুন। যত সুন্দরভাবে করা যায়, তত সুন্দরভাবে করার আয়োজন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

২১ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১ দিন আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১ দিন আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১ দিন আগে
Advertisement