অপরিবর্তিত থাকছে ১২ কেজি এলপিজির দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভোক্তাপর্যায়ে মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মুসকসহ ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নতুন দামের ঘোষণা দেওয়া হয়। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি জানায়, সৌদি আরমাকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজি’র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ইরানের পালটা হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

৯ ঘণ্টা আগে

সমালোচনার মুখে এবার খামেনি নিহতের ঘটনায় বাংলাদেশের দুঃখপ্রকাশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

'জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দিয়েছি'

জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১০ ঘণ্টা আগে

ঈদে ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

১০ ঘণ্টা আগে