চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পে’র

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গত সোমবার বিশাল আয়োজনে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জে। ছবি: ভিডিও থেকে

অনলাইনে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ‘ভাইরাল’ হয়ে পড়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হয়নি। খামার থেকে যে ক্রেতা মহিষটি কিনেছিলেন, তার কাছ থেকে সেটি কিনে নিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জননিরাপত্তা বিবেচনায় মহিষটি কোরবানি না করে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (২৭ মে) রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে এবং একটি নির্দিষ্ট শেডে রাখার ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটির জন্য খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে ছিল অ্যালবিনো জাতের গোলাপি রঙের মহিষটি। খামারের মালিক মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মার্কিন প্রেসিডেন্টের চুল ও চোখের রঙের সঙ্গে মিল দেখে তার ছোট ভাই মজা করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এ খবর ছড়িয়ে পড়লে তা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

দেশের প্রায় সব গণমাধ্যমেই ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে খবর প্রকাশিত ও প্রচারিত রয়েছে। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এসেছে এর খবর। বলতে গেলে ঈদুল আজহায় সবচেয়ে বড় ‘সেলিব্রেটি’তে পরিণত হয় এই মহিষ।

রোজার ঈদের পরপরই মহিষটি কিনে নেন কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার বাসিন্দা ফরিদুজ্জামান। তবে মহিষটি ছিল নারায়ণগঞ্জের খামারেই। দিন চারেক আগে নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদ নিজের বাড়িতে নিয়ে যান মহিষটিকে।

বুধবার সন্ধ্যায় জানা যায়, সরকার জননিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মহিষটি কোরবানি না করে সংরক্ষণের পরিকল্পনা করেছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মহিষটি কিনে নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে ভাইরাল হওয়া মহিষটি বিরল প্রজাতির। কোরবানির ঈদে আগে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরবানির সময় বিশৃঙ্খলা হতে পারে— এই চিন্তা থেকে মহিষটি আমি কিনে নিয়েছি।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বুধবার মহিষটিকে তার মালিকের বাসা থেকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে সেটি পাঠানো হয় ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। সেখানেই তাকে নিবিড় পরিচর্যায় লালন-পালন করা হবে।

গত সোমবার বিকেলে মহিষটির ক্রেতা সেটিকে নিতে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে যান। সেখানে রাজকীয় ও লালগালিচা সংবর্ধনার মাধ্যমে মহিষটিকে বিদায় জানানো হয়েছিল। শহরের পাইকপাড়ায় অবস্থিত ওই খামারের মালিকপক্ষ মহিষটিকে গোসল করিয়ে, বিশেষ পোশাক পরিয়ে ও হরেক রঙের কালার স্মোক উড়িয়ে বিদায় জানায়। বিদায়ের এসব আয়োজনের ভিডিও-ও ফেসবুকে ভাইরাল হয়।

৭০০ কেজি ওজনের এই মহিষটিকে লাইভ ওয়েট ৫৫০ টাকা কেজি দরে তিন লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। জননিরাপত্তার স্বার্থে শেষ মুহূর্তে সেটিকে আর কোরবানি করা গেল না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৪ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে
Advertisement