ডেস্ক, রাজনীতি ডটকম

ওমানের রাজধানী মাস্কাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) মাস্কাটের ঘোবরা এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে অন্য একটি গাড়ির সাথে তাদের বাহনটির সংঘর্ষ হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদের একজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার ও অন্যজন রামু উপজেলার লোকমান হাকিম। অপর দুইজনের বাড়ি কুমিল্লায়।
নিহতদের এক প্রতিবেশীরা জানান, কাজ শেষে একটি গাড়িতে করে বাসায় ফিরছিলেন ওই চার প্রবাসী। পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ মাস্কাটের কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও দাপ্তরিক কাজ সম্পন্ন করার পর দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে