‘সংসদ ২৭০ দিনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৭: ১৪

গণভোটে সাধারণ মানুষের রায় নেওয়ার পরও আগামী সংসদকেই জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ জমা দিয়েছে সরকারের কাছে।

কমিশন বলছে, গণভোট জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এলে আগামী জাতীয় সংসদই হবে সংবিধান সংস্কার পরিষদ, যার গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে। আর গণভোটের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবগুলো বিল আকারে পাস করে নেওয়া হলে সংবিধান সংস্কার পরিষদ যদি ২৭০ দিনের মধ্যে এগুলো বাস্তবায়ন না-ও করতে পারে, তবু স্বয়ংক্রিভাবে এসব প্রস্তাব সংবিধানে যুক্ত হয়ে যাবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সুপারিশের বিস্তারিত তুলে ধরেন। এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রথম বিকল্প হিসেবে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ে আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, তারা যেন একটি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ সংবিধান সংস্কার বিষয়ক আদেশ’ জারি করে। এ আদেশের অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবে। সেখানে জনগণের কাছে প্রশ্ন রাখা হবে— ‘আদেশ ও এর তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে জনগণের সম্মতি আছে কি না।’

তিনি বলেন, এই গণভোটে সম্মতি পাওয়া গেলে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে ২৭০ দিন। এই সময়ের মধ্যে পরিষদ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন ও পরিমার্জন করবে।

এর একটি বিকল্প প্রস্তাবও করেছে ঐকমত্য কমিশন। এ বিকল্প প্রস্তাব গৃহীত হলে নতুন সংসদ সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা পেয়েও জুলাই সনদ বাস্তবায়ন না করলেও জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সরকার একটি আদেশ জারি করবে এবং গণভোটে একই প্রশ্ন থাকবে। তবে তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি বিষয়কে অন্তর্বর্তী সরকার বিল আকারে প্রস্তুত করে জনগণের সামনে উপস্থাপন করতে পারে। যদি গণভোটে জনগণের অনুমোদন মেলে, তবে সেই বিল সংবিধান সংস্কার পরিষদের কাজে সহায়ক হিসেবে ব্যবহৃত হবে।

ঐকমত্য কমিশনের এই সহভাপতি আরও বলেন, যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে দায়িত্ব সম্পন্ন করতে না পারে, তবে গণভোটে অনুমোদিত বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো প্রতিস্থাপন করবে।

জুলাই সনদে উল্লেখ থাকা ‘নোট অব ডিসেন্ট’গুলো নিয়ে কী হবে— এ প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, আমরা সরকারকে বলেছি এগুলো জনগণের কাছে নিয়ে যেতে। জনগণের রায় পাওয়ার পর রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। কমিশন ৪৮ বিষয়ে জনগণের সম্মতি-অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৫ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৫ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৬ ঘণ্টা আগে