এনসিপি বলে এদেশে কিছু থাকবে না: সাংবাদিক ইলিয়াস

ডেস্ক, রাজনীতি ডটকম

এনসিপি বলে এদেশে কিছু থাকবে না মন্তব্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন।

সোমবার (০৬ অক্টোবর) তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন।

ইলিয়াস হোসেন বলেন, আমিতো ৫ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন? আসল কাজ বাদ দিয়ে ধান্দাবজিতে নেমে গিয়েছিলেন । আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন। এখন কাঁদেন কেন? এনসিপি বলে এদেশে কিছু থাকবেনা, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন !

তিনি আরও বলেন, জামায়াত-বিএনপির বাইরে ১০-১৫ বছর পরে আওয়ামিলীগ আসতে পারে তবে এনসিপি না। আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন।

ইলিয়াস হোসেন বলেন,ইউনুছসহ প্রতিটা উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাঁচার করেছে। আপনাদেরও কেউ কানাডা কেউ তুর্কী অস্ট্রলিয়া আমেরিকা ইউরোপ টাকা জমিয়েছেন ! অতএব শুধু উপদেষ্টারানা না আপনারাও সবাই সেইফ এক্সিটের চিন্তা করেন, সামনে আওয়ামিলীগ মারবে, বিএনপি মারবে কথা না শুনলে জামায়াতও মারবে।

তিনি আরও বলেন, আমার একটু দুর্বলতা আছে তাই ভালোবাসা দিয়ে বললাম তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো তারাই এখন বেগুন,আলু, মুলা ধরিয়ে দিয়েছে! অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাড়িয়েছিলেন, মনে আছে ??

সবশেষে তিনি বলেন, এখন নাকে তেল দিয়ে ঘুমান গিয়ে সামনে নির্বাচন জামায়াত আর বিএনপির মধ্যে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সরোয়ার আলমগীরের প্রার্থিতা ‘বৈধ’ বলে রায় দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

৫ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা হা

৫ ঘণ্টা আগে

জাতীয় পরিবেশ পদক পেল ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এ বছর ব্যক্তিগত ক্যাটাগরিতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পদক লাভ করেছেন মো. মনির হোসেন। এছাড়া পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে

৫ ঘণ্টা আগে

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়। টানা তিন দিন শুনানি শুনানি শেষে রায়ের জন্য ৯ জুলাই দিন ধার্য করা হয়।

৫ ঘণ্টা আগে