প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তা হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আলিয়া ও কওমি মাদরাসার আলেম-ওলামাদের সঙ্গে একটি মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন।
বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-নিপীড়ন ও অত্যাচারের মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছেন। কিভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন?’
সহকারী শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় তিনি বলেন, ‘মনে রাখবেন, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে তারা।
বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব।’
তিনি আরো বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার অংশগ্রহণ থাকবে, কোনো বিভাজন থাকবে না। যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
পুলিশের প্রাথমিক ধারণা, রোহিঙ্গাদের দুটি সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হও
৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ অধিবেশন নিয়ে তিনি বলেন, “সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল আমরা বিশেষ অধিবেশন ডাকব কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের পরবর্তী নিয়মিত অধিবেশন ৬০ দিনের মধ্যে—এই দুটি সময় ব্যাপ্তির মিল থাকায় বিশেষ অধিবেশনের আপ
৮ ঘণ্টা আগে