‘নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়তে হবে’

বাসস
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ-এর উদ্যোগে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক উৎসব, ২০২৫ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪ এর যুদ্ধে আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম।

তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি, আবার নতুন করে দেশটাকে গড়তে তোমরা সেই সাহসিকতাকে কাজে লাগাবে।

তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক।

উপদেষ্টা আরও বলেন, সারা পৃথিবী বলবে, বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে নারী ও শিশুরা নিরাপদ।

তিনি নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের কাছে প্রত্যাশা করেন।

উপদেষ্টা বলেন, ন্যায্যতা, সাম্য, সুশাসন একটি রাষ্ট্র গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল । কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়তে পারলাম না।

শারমীন এস মুরশিদ আরো বলেন, আমরা ১৬টি বছর পথ হারিয়ে ফেললাম , চলতে চলতে এমন ভ্রান্ত পথে চললাম, দেশে অত্যাচারের পাহাড় গড়ে উঠলো। স্বৈরতন্ত্রের আবির্ভাব দেখলাম, তার চরম বিকাশ দেখলাম। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪ এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে আবার সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।

তিনি বলেন, নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ দ্বিতীয়বার যে আমরা পেতে পারি, তা ছিল কল্পনার অতীত।

উপদেষ্টা বলেন, ২০২৪ এর জুলাই যুদ্ধে তোমরা যে ঐক্য সৃষ্টি করেছিলে, সেটা ভেঙে যেতে দেওয়া হবে না।
শারমীন এস মুরশিদ আরো বলেন, মতাদর্শের ভিন্নতায় ভেঙে যেতে দেওয়া যাবে না দেশকে।

ভালোবেসে সকলে এক জায়গায় দাঁড়াবে— এ প্রত্যাশা করেন তিনি।

উপদেষ্টা পরে দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৫ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৬ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৬ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৭ ঘণ্টা আগে