প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীসংলগ্ন কড়াইল বস্তির আগুন। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ অবস্থায় বস্তিবাসী আশ্রয় নিয়েছে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠসহ আশপাশের বিভিন্ন স্থানে। খোলা আকাশের নিচে রাত কাটছে তাদের।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়েছিল ফায়ার সার্ভিস।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে একে একে আরও ১৩টি ইউনিট সেখানে গিয়ে কাজে যোগ দেয়। সব মিলিয়ে ২০ ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টারও বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, যানজটের কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে রওয়ানা দেওয়া ইউনিটগুলো পৌঁছাতে আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। পরে বস্তিতে সরু রাস্তা ও যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনার কাজও বাধাগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বস্তিবাসীর দাবি, নাশকতা করে তাদের বস্তিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে কয়েক শ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন তারা। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

কড়াইল বস্তির বাসিন্দারা বলছেন, আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে তারা কিছুই উদ্ধার করতে পারেননি। সবার সহায়-সম্বল যা কিছু ছিল, সবই আগুনে পুড়ে ছাই হয়েছে।
বস্তির বাসিন্দা রাজমিস্ত্রি জয়নুল বলেন, আগুন লাগার সময় বস্তিতে ছিলাম না। বউ-বাচ্চা ঘরেই ছিল। শুনেছি তারা আগুন লাগার পর বেরিয়ে যেতে পেরেছে। তবে ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারেনি। সবকিছু পুড়ে ছাই হয়েছে। বউ-বাচ্চার সঙ্গে এখনো দেখাও হয়নি।
বস্তির আরেক বাসিন্দা লাভলী বেগম বলেন, আগুনে পুড়ে সব শেষ। সাত বছর ধরে বস্তিতে আছি। অনেক কষ্টে তিল তিল করে জিনিসপত্র কিনেছিলাম। ঘরে টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র কিনেছিলাম। মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। আগুনে আমার সব শেষ হয়ে গেল।
রাত ১২টার দিকে কড়াইল বস্তি এলাকায় গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে কাজ করছেন। বস্তির বাসিন্দাদের কেউ কেউ আশপাশে অবস্থান করছিলেন। ফায়ার সার্ভিসের কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না।
উপস্থিত বস্তির বাসিন্দারা জানালেন, ঘরদোর হারানো মানুষ মহাখালীর টিঅ্যান্ডটি মাঠসহ এরশাদ স্কুলমাঠ ও খামারবাড়ি ঈদগাহ মাঠে আশ্রয় নিয়েছেন। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাদের। আগুন লাগার সময় ঘর থেকে সামান্য যা কিছু নিয়ে বের হতে পেরেছেন, সেগুলো সঙ্গে নিয়েই খোলা আকাশের নিচে রয়েছেন তারা।

বিইআরসি জানায়, সৌদি আরমাকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজি’র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।
১৭ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972 ) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করিলেন।
১৭ ঘণ্টা আগে
৩ উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি
১৭ ঘণ্টা আগে
তিনি জানান, মোহাম্মদপুর থেকে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় আটজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে