৩ দাবিতে কঠোর শিক্ষকরা, প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে গেছেন। লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তাদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়েছে।

দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে করে ৩য় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত থাকছে।

আজ (বুধবার, ৩ ডিসেম্বর) সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সারাদেশে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। কর্মসূচি চলাকালীন স্কুলগুলো তালাবদ্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২২ দিনেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় নতুন এই কর্মসূচির ঘোষণা দেন তারা।

শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন। পাশাপাশি উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচিও পালন করবেন।

তাদের প্রথম দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা। দ্বিতীয় দাবি হলো ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা দূর করা। তৃতীয় দাবি হলো সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

এমতাবস্থায়, উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী মোতায়েনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা

১৫ ঘণ্টা আগে

হাসিনাকে ফেরাতে সরকার সচেষ্ট আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএন‌পি সরকার ক্ষমতায় আসার পর ভার‌তে অবস্থানরত ক্ষমতাচ‌্যুত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফেরা‌তে কো‌নো যোগা‌যোগ ক‌রে‌ছে কিনা জান‌তে চাইলে প্রতিমন্ত্রী ব‌লেন, এটা চলমান প্রক্রিয়া। চলমান আছে। আমা‌দের সরকার মাত্র এসেছে। অবশ্যই আমরা গত ১৭ বছ‌রে বি‌শেষ ক‌রে, জুলাই‌য়ে শিশু‌দের হত‌্যা ক‌রে‌ছে শেখ হা‌সি

১৬ ঘণ্টা আগে

ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে তোলার পরে তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বহুদিন ধরে বলে আসছি, বাংলাদেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে সেটা করা সহজ নয়। দেশের অর্থনৈতিক সক্ষমতা মাথায় রেখে বড় কোনো সামাজিক কর্মসূচি হাতে নেওয়াও সহজ নয়।’

১৬ ঘণ্টা আগে