সরকারি গাড়ি ব্যবহারে কঠোর নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দফতর ও সংস্থাসমূহের কর্মকর্তাগণের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়।

পত্রে বলা হয়, প্রজাতন্ত্রের বেশ কিছু কর্মচরী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন। এমনকি, কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক যৌক্তিক কোনো কারণ ছাড়াই বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থা, ব্যাংক-বিমা, কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান থেকে অধিযাচন করে গাড়ি আনা হচ্ছে।

এতে আরও বলা হয় এছাড়াও, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা- ২০২০-এর আওতায় গাড়ির ঋণ সুবিধাপ্রাপ্ত কোনো কোনো কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ সমুদয় অর্থ (পঞ্চাশ হাজার টাকা) গ্রহণ করার পরও অনৈতিক ও বিধি বহির্ভূতভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করছেন। অথচ উক্ত নীতিমালার ১৭ অনুচ্ছেদে এ ধরনের অনিয়মের বিষয়টি বারিত করার পাশাপাশি সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

এতে উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের কিছু কর্মচারীর প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহারের এ ধরনের প্রবণতার ফলে একদিকে জনপ্রশাসনে বিশৃঙ্খলা ও আর্থিক অপচয়ের কারণ ঘটছে। অন্যদিকে প্রজাতন্ত্রের কর্মচারীদের নৈতিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সমাজে তাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এতে সরকারের দায়িত্ব সচেতনতা সম্পর্কেও জনমনে প্রশ্নবিদ্ধ ধারণা তৈরি হচ্ছে উল্লেখ করে বলা হয়, এসব কারণে সরকার এ বিষয়ে অনমনীয় নীতি গ্রহণ করেছে।

এ অবস্থায়, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং আওতাধীন দফতর ও সংস্থাসমূহের কর্মকর্তাগণের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে বারিত করার অনুরোধ করেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরল বিমানের সেই ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, রোম ফ্লাইট ১২টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেইফলি।”

১ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাবে ‘সায়েন্স টয়’

রোববার (৮ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

২ ঘণ্টা আগে

তারেক রহমানকে ‘জনবান্ধব নেতা’ বললেন ভারতীয় হাইকমিশনার

৩ ঘণ্টা আগে

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত ভারতের নিরাপত্তা বেষ্টনীর গেট দিয়ে একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

৩ ঘণ্টা আগে