প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইউ। মঙ্গলবার (৯ জুলাই) তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইউ’র একটি সূত্র।
বিএফআইউ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) কর্মকর্তা-কর্মচারিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ১৭ কর্মকর্তা-কর্মচারিকে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে হাজির করা হয়। পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
৪ ঘণ্টা আগে
‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
৪ ঘণ্টা আগে
প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।
৫ ঘণ্টা আগে