প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা হতে হবে পুরোটাই সত্য। একজন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করবেন, কারণ এটা তার পেশা। আর পেশাদার সাংবাদিক কারো কাছে মাথা নত করেন না। আংশিক সত্য বলে কোনো সংবাদ হয় না। সংবাদ হতে হয় পুরো সত্য।’
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়ার দিশা মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি। এখন আয়নাঘরের জনক ও ফ্যাসিবাদের দোসরা পালিয়ে যাওয়ায় শুদ্ধ-সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখব।’
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও দপ্তর সম্পাদক আবু বক্কর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপু।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্
১২ ঘণ্টা আগে
বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।
১২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।
১৪ ঘণ্টা আগে