প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২৮মে’র মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন (বকেয়া বেতনসহ) ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ আহ্বান জানান। এছাড়া পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন আনন্দময় করতে এবারের ঈদের ছুটি ছয় দিন নির্ধারণেরও দাবি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের বেতন ভাতা ও উৎসব ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন। বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেয়া হয় না। যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনাপূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। সাক্ষাতে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়ন, ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে সৃষ্ট বিভিন্ন সমস্যা এবং আবাসন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন
১৩ ঘণ্টা আগে
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
১৪ ঘণ্টা আগে
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
১৮ ঘণ্টা আগে