ঢামেক প্রতিনিধি

সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মো. সোহানুর জামান নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।
জানা যায়, নিহত মো. সোহানুর জামান নয়ন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আখতারুজ্জামানের ছেলে। সোহান বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন বড় বোন আছেন (বিবাহিত)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফায়ার সার্ভিসের এই সদস্যের মরদেহ মর্গে রাখা হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর মাহদী আমিন বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, আমাদের দুই দেশই অবিলম্বে এই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। একটি নতুন ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুতসম্ভব আমরা এই শ্রমবা
১৯ ঘণ্টা আগে
ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবির সাবেক উপাচার্য ড. সাদেকা হালিম প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ ও নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়।
১ দিন আগে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ দিন আগে