ফিলিস্তিনের পতাকা হাতে বৈশাখী র‍্যালিতে গাইবেন ২০০ শিল্পী: ফারুকী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠানমালায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন দুই শতাধিক সংগীতশিল্পী। শুধু তাই নয়, শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা হাতে শান্তির বার্তা দেবেন তারা।

বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে ‘চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ এ বিশেষ কিছু আয়োজন’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলা ব্যান্ড মিউজিসিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রায় ২০০ এর বেশি সংগীত শিল্পী অংশ নেবেন, পাশাপাশি ফিলিস্তিনি পতাকা ও তাদের প্রতি সমর্থনমূলক গান পরিবেশিত হবে।

তিনি বলেন, পাশাপাশি ঢাকার আশেপাশের যত মিউজিসিয়ান আছেন, যারা গিটার বাজাতে পারেন তাদের অনুরোধ করব, আপনারা গিটারটা নিয়ে র‍্যালিতে চলে আসেন এবং সঙ্গে ফিলিস্তিনের একটা পতাকা রাখবেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফারুকী বলেন, ফিলিস্তিনের জন্য যে গান এবং শোভাযাত্রা এটাকে আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন এবারের শোভাযাত্রায়। আমি বাংলাদেশের রক মিউজিসিয়ানদের ধন্যবাদ জানাই। কারণ এ কাজ রক মিউজিসিয়ানদের ছাড়া সম্ভব না।

উপদেষ্টা ফারুকী বলেন, শিল্পকলায় যেসব প্রোগ্রাম হয় সেগুলোকে শুধু নাম্বার হিসেবে দেখলে হবে না। এসব প্রোগ্রামগুলো খুবই ইনোভেটিভ হয়ে থাকে। অভিভাবকহীন শিল্পকলা কখনও এ ধরনের প্রোগ্রাম করতে পারে না। তাই শিল্পকলায় যারা কাজ করছেন তারা যথেষ্ট সক্ষমতার পরিচয় দিচ্ছেন।

তিনি বলেন, ৫৪ বছরের শিল্পকলার ইতিহাসে কখনও চাঁদ রাতের প্রোগ্রাম হয়নি, কিন্তু এবার হয়েছে। আশা করছি আগামীতে সারাদেশের শিল্পকলাগুলোতে এ প্রোগ্রাম হবে। পাশাপাশি পহেলা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে দুই দিনব্যাপী যে প্রোগ্রাম, সেখানে বিভিন্ন জাতি গোষ্ঠীকে কখনও অন্তর্ভুক্তি করা হয়নি; আমরা করেছি। এ উৎসবটা যেহেতু সারাদেশের তাই সবাইকে অন্তর্ভুক্ত থাকতে হবে।

ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তায় ১২ লাখ রোহিঙ্গা মেহমানের প্রতি শুভেচ্ছা জানানোর বিষয়টি উল্লেখ করে ফারুকী বলেন, ঈদের সময় প্রধান উপদেষ্টা একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে আলাদা বিষয় হচ্ছে তিনি দেশের যে মেহমান ১২ লাখ রোহিঙ্গা তাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এর অর্থ দাঁড়ায় এই ১২ লাখ মেহমান নিজ দেশে ঈদ করার জন্য অপেক্ষায় আছে। আমি মনে করি এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আপনি কী বা আপনি অন্যের জন্য কী মনে করেন, এটা কিন্তু বলে দেয় আপনার সংস্কৃতিটা কী। এ যে আমরা ১২ লাখ রোহিঙ্গার কথা মনে করছি এটাই বলে দেয় আমাদের সংস্কৃতি কী।

বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনে যা ঘটছে, তার প্রতিবাদ নববর্ষের শোভাযাত্রায় করা উচিত বলে মনে করেন ফারুকী।

তিনি বলেন, এ সময় দাঁড়িয়ে ফিলিস্তিনে কী হচ্ছে, সেখানে যদি আমরা নববর্ষের সময় নিজেদের শুভ কামনা করি, তাহলে এর থেকে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে নববর্ষে ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে এর প্রতিবাদ আমাদের করতে হবে। তাহলেই বোঝা যাবে যে, আমরা অন্যের জন্য ভাবছি।

সংবাদ সম্মেলনে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, দেশের যে বর্ষবরণ এবং চৈত্র সংক্রান্তি হয় এ ধরনের প্রোগ্রামগুলোতে আমরা সাধারণত অংশগ্রহণ করি না। সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের এ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, পৃথিবীর সমস্ত জায়গায় এখন অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে একটি দেশের ওপরে অনেক বেশি বর্বর আচরণ হচ্ছে। অনেক সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে, যেটা আসলেই কাম্য নয়। আমরা সবাই পৃথিবীতে শান্তি চাই এবং শান্তিময় একটা পৃথিবী চাই, সেটাই আমাদের বার্তা। এজন্যই আমরা পহেলা বৈশাখ ও চৈত্র সংক্রান্তিতে কিছু অ্যাক্টিভিটি করতে চাই।

টিপু বলেন, পহেলা বৈশাখের র‍্যালিতে আমরা যেসব ব্যান্ড অংশগ্রহণ করব, সেখানে পৃথিবী যেন শান্তিতে থাকতে পারে এজন্য সবাই একত্রে গান গাইব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত: আসিফ নজরুল

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

১০ ঘণ্টা আগে

স্পিকারের আসনে কায়সার কামাল

সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১০ ঘণ্টা আগে

যে জটিল রোগে অচেতন হয়ে যান বিদায়ী রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।

১১ ঘণ্টা আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

১২ ঘণ্টা আগে