প্রতিবেদক, রাজনীতি ডটকম

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রথম ধাপে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত বয়োজ্যেষ্ঠ নারীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকেও অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম সর্বজনীন করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নাটোর সার্কিট হাউসে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। সুবিধাভোগীদের বাছাই নির্ধারিত পদ্ধতির মাধ্যমে দক্ষতার সঙ্গে করা হচ্ছে এবং কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই এটি সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, সুবিধাভোগীরা জি টু পি (সরকার থেকে জনগণের নিকট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং) মাধ্যমে সুবিধা পাবেন। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতি এবং মধ্যস্বত্বভোগীমুক্ত রাখা হবে।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশকে এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে ১২ হাজার ৫০০ কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
এছাড়া নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম দ্রুত শুরু করা হয়েছে। কৃষি কার্ড এবং ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক আসমা শাহীন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।
২ ঘণ্টা আগে
আইআরজিসির এক বিবৃতির বরাতে ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত এমেক হা-এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে আইআরজিসি। বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিভাগীয় শহরগুলোতে তেলের সরবরাহ ২৫ শতাংশ কমানোর পরিকল্পনা থাকলেও, বর্তমানে তা পুনঃনির্ধারণ করে ১৫ শতাংশ করা হয়েছে। প্রতিটি ফিলিং স্টেশন এখন
৩ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনের রূপরেখা এই বৈঠক থেকেই চূড়ান্ত করা হবে। বিশেষ করে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা মনোনীত হচ্ছেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতার সভাপতিত্বে এই সভা থেকেই আসার কথা রয়েছে।
৪ ঘণ্টা আগে